বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সাড়ে তিন লাখ শূন্য পদে নিয়োগের সরকারি উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের সরকারি অফিস, মন্ত্রণালয় ও অধিদপ্তরসমূহে সাড়ে তিন লাখের বেশি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

রবিবার সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের সরকারি অফিস, মন্ত্রণালয় ও অধিদপ্তরসমূহে শূন্য পদের সংখ্যা তিন লাখ ৫৯ হাজার ২৬১টি।

সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর অপর এক লিখিত প্রশ্নের জবাবে ইসমাত আরা সাদেক বলেন, প্রথম শ্রেণিতে (৯ম থেকে তদূর্ধ্ব) শূন্য পদের সংখ্যা ৪৮ হাজার ২৪৬টি, দ্বিতীয় শ্রেণিতে (১০ থেকে ১২তম গ্রেড) শূন্য পদের সংখ্যা ৫৪ হাজার ২৯৪টি, তৃতীয় শ্রেণিতে (১৩ থেকে ১৭তম গ্রেড) শূন্য পদের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৭৩৭টি এবং চতুর্থ শ্রেণিতে (১৮ থেকে ২০তম গ্রেড) শূন্য পদের সংখ্যা ৭৩ হাজার ৯৮৪টি।

প্রতিমন্ত্রী বলেন, শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশনের মাধ্যমে ৮ম, ৯ম ও ১০ থেকে ১২ম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩ থেকে ২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণী) পদে স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ দপ্তর ও সংস্থা তাদের নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ দিয়ে থাকে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ