বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আজ রবিবার দুপুর ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মোঃ আখতার হামিদ সিদ্দিকী ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া  ইন্না ইলাইহি রাজিউন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

মোঃ আখতার হামিদ সিদ্দিকী বাংলাদেশের একজন খ্যাতনামা রাজনীতিবিদ। তার জন্ম রাজশাহী বিভাগের নওগাঁ জেলায়। আখতার হামিদ সিদ্দিকীর ডাক নাম 'নান্নু'। তিনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদের ১০ম ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

আজ বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আখতার হামিদ সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে তার মরদেহ রাখা হবে।

আগামীকাল সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি নওগাঁয় নেওয়া হবে। সেখানে তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ