বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

শাহজালাল বিমানবন্দরে রাজস্ব কর্মকর্তা গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক প্রতিনিধির প্রোটোকল কর্মকর্তার অস্ত্র পরীক্ষার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের একজন রাজস্ব কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ইইউ প্রতিনিধি মিসেস ফেরিরেকার প্রোটোকল কর্মকর্তা সানকোয়েস্তের কাছে থাকা একটি পিস্তল পরীক্ষার সময় দুর্ঘটনাবশত গুলি বের হয়ে রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলামের ডান পায়ে বিদ্ধ হয়।

এদিকে, গুলিবিদ্ধ রবিউল ইসলামকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পিস্তলটি জব্দ করা হয়েছে। ঢাকার ইইউ দূতাবাসের কাছ থেকে একটি স্বীকারোক্তি নিয়ে ওই প্রোটোকল কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিমানবন্দরে গুলির ঘটনাটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলেও জানা যায়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ