বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ভাসানীকে স্মরণ না করা কি ইতিহাস বিকৃতি নয়? : খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রবিবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ইতিহাস বিকৃতিকারীরাই এখন বড় গলায় কথা বলছেন।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

তিনি বলেন, যারা ইতিহাস বিকৃতি করেন তারাই এখন অন্যদের ইতিহাস বিকৃতি না করার ছবক দেন।

খন্দকার মোশাররফ বলেন, যারা আজকে বলেন, 'ইতিহাস বিকৃতি করলে ইতিহাস ক্ষমা করে না' তাদের স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছেন, পরে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ হয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাসানী। অথচ তার কথা স্মরণ করে না তারা! ভাসানীকে স্মরণ না করা কি ইতিহাস বিকৃতি না?

সরকার রাষ্ট্রের তিনটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ভাসানী থাকলে আজ বিচার বিভাগের ওপর এমন আঘাত করতে পারতো না সরকার।

তিনি বলেন, আমাদের সামনে নির্বাচন একটি বড় সংকট। এ নির্বাচন সুষ্ঠু করতে এখন থেকে লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে। রংপুরসহ স্থানীয় নির্বাচনগুলোকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

সরকার ও নির্বাচন কমিশনের জন্য পরীক্ষা হিসেবে নিচ্ছি। ১২ নভেম্বর সমাবেশে বাস, লঞ্চসহ সব বন্ধ করার পরও জনজোয়ার হয়েছে। এ জনজোয়ার আর থামানে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ