মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বাবরি মসজিদ নিয়ে অবস্থান জানাল দারুল উলুম দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নুমানী বলেছেন, বাবরি মসজিদ ইস্যুতে ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’-এর সিদ্ধান্তের সাথে দারুল উলুম দেওবন্দ একমত রয়েছে।

গতকাল ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে বাবরি মসজিদ ইস্যুতে দারুল উলুম এর অবস্থান জানতে দারুল উলুম দেওবন্দের মুহতামি আল্লামা আবুল কাসেম নোমানীর কাছে ফোন করলে তিনি একথা বলেন।

ভারতীয় গনমাধ্যমের খবর অনুযায়ী, ফোনালাপে বাবরি মসজিদ বিষয়ে হিন্দু সমপ্রদায়ের নেতারা দেওবন্দকে সুপারিশ করে যাতে পরষ্পরে আলোচনার মাধ্যমে কোন সিদ্ধান্তে পৌঁছা যায়। কারণ হিন্দু নেতারা আশঙ্কা করছেন আদালতের রায় তাদের বিপক্ষে যাবে।

আল্লামা নোমানী সাফ জানিয়ে দেন, আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড এর সিদ্ধান্তকে স্বাগত জানাই। তাদের মতের সাথে দারুল উলুম দেওবন্দ সহমত প্রকাশ করছে।

প্রসঙ্গত, বাবরি মসজিদ ইস্যুতে ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’ -সহ সকল মুসলিম নেতৃবৃন্দের সিদ্ধান্ত হলো আদালতের সিদ্ধান্তকে তারা মেনে নেবন।

আগামী ৫ ডিসেম্বর ইন্ডিয়া সুপ্রিমকোর্ট থেকে বাবরি মসজিদের শুনানি শুরু হতে চলেছে। ভারতীয় মুসলিম নাগরিকরা ধারণা করছে, আদালত মসজিদের পক্ষেই রায় দেবেন।

উল্লেখ্য,  ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এলাহাবাদের হাইকোর্ট বাবরি মসজিদের জমির তিন ভাগের এক অংশ মুসলমানদের এবং অপর দুই অংশ হিন্দুদের মধ্যে ভাগ করার নির্দেশ দেয়। রায় অনুযায়ী, হিন্দুরা বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে রামের মূর্তি স্থাপন করেছে।

তখন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপিল জানায়। তখনও দারুল উলুম দেওবন্দ তাদের সাথে একমত পোষণ করে।

২০১৮ সালের দারুল উলুম দেওবন্দের বাজেট ৩৪ কোটি রুপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ