বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

খাগড়াছড়ির দীঘিনালা কলেজে সন্ত্রাসী হামলা; আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা সরকারি কলেজে সন্ত্রাসী হামলায় পাহাড়ি ছাত্র পরিষদ (এমএন) গ্রুপের ৬ নেতাকর্মী গুরুত্বর আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতরা হচ্ছে, রণজিৎ চাকমা, অমর চাকমা, মিন্টু চাকমা, সুকেশ চাকমা, নেছার চাকমা ও শুভ রঞ্জন চাকমা।

রোববার সকাল ১০টার দিকে দীঘিনালা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা সকলেই ডিগ্রি পরীক্ষার্থী বলে জানা গেছে। জেএসএস (এমএন) গ্রুপ পাহাড়ি ছাত্র এ হামলার জন্য ইউপিডিএফ’র প্রসীত গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ১০টার দিকে ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী দীঘিনালা সরকারি কলেজ ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ছাত্রদের এলোপাথাড়ি কুপাতে থাকে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রণজিৎ চাকমা ও অমর চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটায় রণজিৎ চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পাহাড়ি ছাত্র পরিষদ (এমএন) গ্রুপের দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজ্যময় চাকমা এ হামলার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র পাহাড়ি ছাত্র পরিষদকে দায়ী করে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুউদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

অারএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ