বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

আমাদের নীতি ও অবস্থান পরির্বতন হবে না : কাতার সুলতান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সম্প্রতি সৌদি গোত্রগুলোর এক বৈঠকে কাতারের শেখ সুলতান বিন শুহাইম বলেছেন, আমরা কাতার প্রতিষ্ঠা করেছি। আর আমরাই এই রাষ্ট্রটিকে সব অভিযোগ থেকে মুক্ত করব। বিশৃঙ্খল পরিবেশ ঘনীভূত হওয়ার আগেই দুর্নীতিবাজদের হাত থেকে কাতারকে রক্ষা করা হবে।

বৈঠকটি অনুষ্ঠিত হয় সৌদি আরবের জোফ বনি হাজ্জার এলাকায়।

শেখ শুহাইম বলেন, কাতার বর্তমানে দেশটির সত্যিকারের বাসিন্দাদের হাতে নেই। আমরা সেই অবস্থা থেকে কাতারকে উদ্ধার করব। আমরা আমাদের অবস্থান পরিবর্তন করব না। সেক্ষেত্রে আমাদের নীতিও অক্ষুণ্ন থাকবে।

শুহাইম বলেন, আমরা কাতারকে রক্ষা করে আমাদের হাতে নিয়ে আসব। কারণ পূর্বের বিভিন্ন সময় আমরা চুপ ছিলাম। তবে এটি আমাদের দুর্বলতা নয়; আমরা চেয়েছিলাম- আমাদের ভাইয়েরা আমাদের মনের কথা বুঝবে। তারা সঠিক পথে চলে আসবে। আমাদের সে আশা পূরণ হয়নি। আর আমাদের ধৈর্যেরও একটি সীমা আছে।

প্রভাবশালী বনি হাজ্জার গোত্রের প্রধান শাফি বিন নাসের আল হাজ্জারির উপস্থিতিতে ওই বৈঠকে বনি হাজ্জার ও কাহাতনসহ বিভিন্ন গোত্রের ১০ হাজারের মতো প্রতিনিধি একত্র হয়েছিলেন।

বৈঠকে কাহাতন গোত্রের প্রতিনিধি শুহাইম আরও বলেন, আমরা দায়িত্বশীল কিং সালমান, ক্রাউন প্রিন্স এবং সমমনা প্রতিবেশী দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যাতে কাতারি সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ