বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সন্ত্রাস চাঁদাবাজদের ছাত্রলীগে দরকার নেই : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আয়ার ইসলাম:  আজ বুধবার দুপুরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন মিলনায়তনে ঢাকা জেলা ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামান্য কয়েকজনের খারাপ কর্মকাণ্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের অর্জনকে ঢেকে দিতে পারে না।

ছাত্রলীগে অনুপ্রবেশকারীর কোনো দরকার নেই।চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, সাম্প্রদায়িকতায় বিশ্বাসীদের ছাত্রলীগে দরকার নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ নেতাদের সংশোধন হতে হবে। খারাপ আচরণ করে থাকলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জনগণের কাছে ক্ষমা চাওয়াতে কোনো লজ্জা নেই।

তিনি বলেন, মাঝে মাঝে ছাত্রলীগ খারাপ খবরের শিরোনাম হয়। এতে আমাদের বদনাম হয়, লজ্জা হয়। গুটি কয়েক অপরাধী ও অনুপ্রবেশকারীদের অপকর্মের দায় ছাত্রলীগ নিতে পারে না। আওয়ামী লীগ নিতে পারে না।

ছাত্রলীগের সাবেক এই সভাপতি ওবায়দুল কাদের আরও  বলেন, জনমানুষের কাছাকাছি থাকা ও যোগ্যদের ছাত্রলীগের কমিটিতে আনা হবে।

 

এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ