বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

মোবাইল ফোন সেট উৎপাদন করবে সরকার : তারানা হালিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মোবাইল সেটের অবৈধ আমদানি বন্ধ করতে সরকার মোবাইল সেট উৎপাদন ও বিতরণ করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম।
গতকাল মঙ্গলবা সংসদে প্রশ্নোত্তরপর্বে এ তথ্য দেন তিনি।
তিনি বলেন,  ২০১৪ সালে এ ব্যাপারে ওকে মোবাইল লিমিটেড ও টেশিসর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেক টেশিসে মোবাইল ফোন সেট উৎপাদন ও সংযোজন প্লান্ট স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত ৩৭ হাজার মোবাইল ফোন সেট এবং ৮শ’ ট্যাব উৎপাদন ও সংযোজন করে বাজারজাত করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে ১৩ কোটি ৫৯ লাখ ৮২ হাজার মোবাইল গ্রাহক রয়েছে এবং দিন দিন গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশে মোবাইল ফোন সেটের বাজার ৮ হাজার কোটি টাকার। এই চাহিদা পূরণ করতে বিপুল সংখ্যক মোবাইল সেট আমদানি করতে হয়। যার ফলে প্রায় ৮ হাজার কোটি টাকার সমপরিমাণ মূল্যবান বৈদেশিক মূদ্রা বিদেশে চলে যাচ্ছে।
তারানা হালিম বলেন, মোবাইল ফোন সেট সংযোজন ও উৎপাদনের জন্য যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে সরকার এক শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করেছে।
সূত্র : বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ