শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

জিম্বাবুয়ে সেনা অভ্যুত্থান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাজধানী হারারের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে সেনা অভ্যূত্থানের অভিযোগ অস্বীকার করে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির এক সামরিক কর্মকর্তা বলেছেন, সেনা অভ্যূত্থান নয়, প্রেসিডেন্ট রবার্ট মুগাবের চারপাশে যেসব দুর্নীতিবাজ রয়েছে তাদের নির্মূলে আমরা অভিযান পরিচালনা করছি।

ভাষণে জেনারেল পদমর্যাদার ওই কর্মকর্তা বলেন, আমরা জাতিকে নিশ্চিত করতে চাই, প্রেসিডেন্ট মুগাবে ও তার স্ত্রী সুস্থ আছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

আমরা তার চারপাশে থাকা দুর্নীতিবাজদের দিকে লক্ষ রাখছি, যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত…। যত দ্রুত আমরা অভিযান শেষ করতে পারব, তত  দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

অপরদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জিম্বাবুয়ের সেনাপ্রধান জেনারেল কনস্ট্যানটিনো চিয়েঙ্গার অনুগত বাহিনী মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন জেডবিসির নিয়ন্ত্রণ নেয়। এরপর বুধবার ওই টেলিভিশনেই এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের এই অভিযান পরিচালিত হয়েছে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ঘিরে থাকা অপরাধীদের দলকে লক্ষ্য করে। তবে ৯৩ বছর বয়সী মুগাবে ও তার পরিবার সুস্থ ও নিরাপদে আছেন।

 এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ