বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কওমি স্বীকৃতি নিয়ে সিলেটে গোলটেবিল বৈঠক কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট নগরীর দারুল আজহার মডেল মাদরাসা ক্যাম্পাসে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় ‘কওমি স্বীকৃতি, সাম্প্রতিক বাস্তবতা ও তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের আয়োজক কওমি মিডিয়া ফোরাম ও অনলাইন মিডিয়া কওমিকণ্ঠ ডটকম।

বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল বছীর, লেখক, গবেষক, ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, লেখক, গবেষক, জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, কবি ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ।

এছাড়াও বৃহত্তর সিলেটের বিশিষ্ট আলেম, মুহাদ্দিস, লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন।

সভাপতিত্ব করবেন কওমি মিডিয়া ফোরামের সভাপতি হহাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।

কওমিকণ্ঠ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানীর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে শিরোনামের উপর আলোচনা করবেন লেখক, গবেষক হাফিয মাওলানা এহতেশামুল হক ক্বাসিমী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ