বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

আজ কলকাতায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ বইমেলা ২০১৭’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

কলকাতায় আজ শুরু হতে যাচ্ছে ‘৭ম বাংলাদেশ বইমেলা কলকাতা ২০১৭’। আজ শুরু হয়ে মেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

প্রতিবারের মতো এবারও মেলার আয়োজন করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। আর  ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা।

আজ স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় কলকাতার রবীন্দ্র সদন প্রাঙ্গণ সংলগ্ন মোহরকুঞ্জে ‘৭ম বাংলাদেশ বইমেলা কলকাতা ২০১৭’-এর উদ্বোধন করবেন আয়োজনের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

পশ্চিমবঙ্গ সরকারের আবাসন, দমকল ও পরিবেশ দফতরের মন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শোভন চট্টোপাধ্যায় এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন।

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী)।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম এবং কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক শ্রী ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।
এবারের নয় দিনব্যাপী ৭তম বাংলাদেশ বইমেলা কলকাতা ২০১৭-তে অংশ নিচ্ছে দেশের দুটি সরকারি প্রতিষ্ঠান। এ দুটো প্রতিষ্ঠান হল বাংলা একাডেমি ও শিশু একাডেমি।

আর প্রকাশনা সংস্থা রয়েছে মোট ৪৬টি।

মেলায় বইয়ের বিকিকিনির পাশাপাশি প্রতিদিনই থাকবে সাহিত্যবিষয়ক নানা সেমিনার, লেখক পাঠক মুখোমুখি আলাপ, কবিতা পাঠের আসর ও বাংলাদেশ ও কলকাতার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ