শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

ভিসা ছাড়াই ইসরাইলিদের ভ্রমণ সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতা গ্রহণের পরপরই সাত মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প। যা নিয়ে সমালোচনা কম হয়নি। এবং দেশটি ইসরাইলি নাগরিকদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে।

দেশটির আইনমন্ত্রী আয়ালেত শাকেদ সোমবার স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর ডেইলি সাবাহার।

ইসরাইলি মন্ত্রী গণমাধ্যমকে বলেন, ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র দেশটিতে ইসরাইলি নাগরিকদের প্রবেশে ভিসার শর্ত বাতিল করবে।

এর আগে তিনি এক টুইট বার্তায় বলেন, আমি যখন এ পোস্টটি দিচ্ছি তখন আমরা যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপের সঙ্গে কাজ করছি। ইসরাইলি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আর ভিসার প্রয়োজন হবে না। ইসরাইলি নাগরিকদের তথ্যের গোপনীয়তা সংরক্ষণে এটি করা হচ্ছে।

ইসরাইলের গণমাধ্যমে বলা হয়েছে, ইসরাইলের নাগরিকদের পাসপোর্টে বায়োমেট্রিক তথ্য রয়েছে। এসব তথ্য অন্য কোনো দেশ বা সংস্থা জানুক তা তারা চায় না। এ কারণে তারা ভিসা লাগানোর জন্য এ পাসপোর্ট ব্যবহার করতে চায় না। নাগরিকদের ওইসব তথ্য গুরুতর কোনো অনুসন্ধানের কাজে ছাড়া ব্যবহার করা হয় না। এটি দেশটির সংসদে অনুমোদিত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ