বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

'যারা বেশি দুর্নীতি করে, তারাই বেশি নীতির কথা বলে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়য়ার ইসলাম : যারা বেশি দুর্নীতি করে তারাই বেশি নীতির কথা বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নষ্ট রাজনীতির সূচনা করেছে, সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিবাদের বিস্তার ঘটিয়েছে তাদের মুখে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার কথা আর ভূতের মুখে রাম নাম একই কথা। যারা বেশি দুর্নীতি করে তারাই বেশি নীতির কথা বলে।

আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় সাংবাদিকদের আনন্দ সম্মিলনীর আলোচনা সভায় রবিবার দেয়া বেগম জিয়ার বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতির সম্পদ। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের প্রামান্য দলিল হিসেবে ঘোষণা করায় এ ভাষণ এখন বিশ্বের সম্পদ।
বঙ্গবন্ধুর ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আওয়ামী লীগের সাত দিনব্যাপী কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ৯ নভেম্বরের নাগরিক সমাবেশের অনুষ্ঠানটি আগামী ১৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আমরা দলীয়ভাবে শুক্রবার ও শনিবার সভা- সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ বিষয়টি সকল রাজনৈতিক দলের মাথায় রাখা উচিত।

বিএফইউজে'র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আহসান খান, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক ও ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদ।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ