বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

‘সমাবেশকে বাধাগ্রস্ত করছে কে খোঁজ নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করতে দলের নেতা-কর্মীদের সরকার বাধা দিচ্ছে, বিএনপির এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটা খতিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে বাধাটা কে দিচ্ছে। বিএনপি তো নিজেরাই নিজেদের বাধা দেয়।

ঢাকায় প্রবেশের প্রধান প্রধান পয়েন্টগুলোয় এবং ঢাকা মহানগরের রাস্তায় যানবাহন সংকট এবং দূরপাল্লার পরিবহনও রাস্তায় দেখা যাচ্ছে না, এটা কেন হচ্ছে-সাংবাদিকের এ প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'এটা আমি জানি না।

আজ রোববার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না।  সরকার কি সহায়ক নাকি তত্ত্বাবধায়ক? তারা একবার বলে সহায়ক সরকার, আবার বলে তত্ত্বাবধায়ক সরকার। আসলে তারা কী চান, তা কী আজ পরিষ্কার করবেন বেগম খালেদা জিয়া? তিনি বলেন, তারা কী চান, দেশের জনগণ তা জানতে চায়। কথা তো পরিষ্কার, সহায়ক ও তত্ত্বাবধায়ক তো মামা বাড়ির আবদার না।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, '১৮ নভেম্বর ৭ মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতির জন্য আমরা সমাবেশ দিয়েছি শনিবার দেখে। এ ধরনের সমাবেশে জনভোগান্তি হবেই, এটাকে সহনীয় মাত্রায় রাখা রাজনৈতিক দলের দায়িত্ব। কিন্তু আজকে তো সহনীয় মাত্রায় নেই। সহনশীলতার মাত্রা অতিক্রম করে এখন রাস্তা অচল হয়ে গেছে।' তিনি বলেন, খালেদা জিয়ার সংবর্ধনার দিনও একই অবস্থা হয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেখানে দলের মহিলা নেতা-কর্মীদের উপস্থিতিও তাদের (বিএনপি) সম্মিলিত উপস্থিতির চেয়েও বেশি ছিল। তারপরও নেতা-কর্মীরা ফুটপাতে সুশৃঙ্খল পরিবেশে ছিল। যারা আজকে রাস্তা অচল করে সভা-সমাবেশ করে , তারা ক্ষমতায় আসলে দেশ অচল করবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ