বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

প্রধান বিচারপতির পদত্যাগ নজির বিহীন ঘটনা: ব্যরিস্টার শফিক আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ব্যরিস্টার শফিক আহমদ প্রধান বিচারপতির পদ থেকে এস কে সিনহার পদত্যাগকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

বিবিসি দেয়া  এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সামরিক শাসনের সময় একজন বিচারপতিকে সরিয়ে দিয়েছিলেন জেনারেল এরশাদ। এই একটি ইতিহাস আছে। কিন্তু তাছাড়া প্রধান বিচারপতি ছুটিতে গেলে পরবর্তীতে এভাবে পদত্যাগপত্র দাখিলের আর কোন নজির নেই।"

প্রধান বিচারপতি এস কে সিনহার এক মাসেরও বেশি সময়ের জন্য নেয়াা ছুটির শেষদিনটি ছিল শুক্রবার।

তিনি দেশে ফিরে কাজে যোগ দেবেন নাকি ছুটি আরো বাড়াবেন সে নিয়ে আলোচনার মাঝেই শনিবার জানা গেল রাষ্ট্রপতি বরাবরে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সরকারের কাছ থেকে তীব্র চাপের মুখে বিচারপতি এস কে সিনহা দেশ ছেড়ে যান বলে অভিযোগ রয়েছে।

রায়ের পর্যবেক্ষণে বাংলাদেশের রাজনীতি ও সংসদ সদস্যদের নিয়ে প্রধান বিচারপতির করা মন্তব্যকে ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা এবং তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবি তোলেন।

এদিকে প্রধান বিচারপতির পদত্যাগের খবরে বিরোধী রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া দেয়া হয়েছে তাতে একে বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে। বিএনপি নেতারা বলছেন সরকার বাধ্য করেছেন প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরে যেতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ