বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ধর্ম অবমাননা ও হামলায় জড়িতদের বিচার দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফেসবুকের স্ট্যাটাসে ধর্মীয় অবমাননা, বাড়িঘরে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এ উদ্বেগের কথা জানান। এ ঘটনায় ধর্ম অবমাননা ও হামলায় যারা জড়িত, তাদের বিচার দাবি করেছেন তিনি।

মির্জা ফখরুল সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মানুষ ধর্ম নিয়ে কোনো হানাহানিতে বিশ্বাসী নয়। যুগ যুগ ধরে এদেশে সকল ধর্মের মানুষ কোনো ধরনের বিভেদ ছাড়াই নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে এসেছে।’

তিনি এ ব্যাপারে সরকারের ব্যর্থতা আছে উল্লেখ করেন। বিএনপির এই নেতা বলেন, ‘ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারেনি এবং তাদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে।সরকারের পক্ষ থেকে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হলেও এই সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর আক্রমণের মাত্রা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।

বেশ কয়েক বছর ধরে ক্ষমতাসীন দলের লোকদের দ্বারা সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর ও দেবালয়ে অগ্নিসংযোগ, সম্পত্তি দখল ইত্যাদির হিড়িক চলছে।’

বিএনপির নেতা আরো বলেন, ‘এ দেশের সকল সম্প্রদায়কে যেকোনো উসকানির মুখে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক ঐক্য বিনষ্টকারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা সংখ্যালঘুদের ওপর নির্মম হামলা চালাচ্ছে তারা মানবজাতির শত্রু। আমি গতকাল রংপুরে মহানবী হজরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তি করে উসকানি দেওয়া এবং দুষ্কৃতকারীদের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানাচ্ছি।’

সেই সঙ্গে কটূক্তিকারীকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল। পাশাপাশি হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার এবং শাস্তি দাবি করেন তিনি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ