বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

একক নেতৃত্বই সব সমস্যার মূল: মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঈনুদ্দীন তাওহিদ
উত্তরা থেকে

তাবলিগ জামাতের দিল্লির মারকাজের মুরব্বি মাওলানা সা’দ ও তাবলীগ জামাতের চলমান সংকট নিরসনের লক্ষ্যে রাজধানীর উত্তরায় চলছে উলামা মাশায়েখ পরামর্শ সভা।

সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমগণ।

পরামর্শ সভায় আলোচনায় অংশ নিয়ে জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, একক নেতৃত্বই সব সমস্যার মূল। তাবলীগের চলমান সঙ্কটের পেছনে এ সমস্যাটাই প্রকট হয়ে আছে।

এই সঙ্কট নিরসনে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান মাওলানা মাহফুজুল হক।

তিনি আরও বলেন, সামনের ইজতেমায় মাওলানা সাদ বাংলাদেশে কেবল দুটি শর্তেই আসতে পারবেন। দেওবন্দের ছাড়পত্র এবং নেজামুদ্দীনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা।

উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের আয়েশা মসজিদে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে এ বৈঠক।

বৈঠকে উপস্থিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আবদুল কুদ্দস, মাওলানা সাজিদুর রহমান, মুফতি হিফজুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় হেফাজতের ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসবেন না বলে জানা যায়।

ছবি: মুফতি নেয়ামতুল্লাহ আমিন

মাওলানা সাদকে বাংলার জমিনে পা রাখতে দেওয়া হবে না: মাওলানা জুনায়েদ আল হাবীব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ