মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সাবেক সৌদি যুবরাজ বিন নায়েফের ব্যাংক হিসাব জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি বিরোধী অভিযানের গ্রেফতার হওয়া সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের ব্যাংক হিসাব জব্দ করেছে সৌদি আরব।

বার্তা সংস্থা রয়টার্স তার কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়ের ব্যাংক হিসাবও জব্দ করা হয়।

দেশটিতে এরই মধ্যে অনেক রাজপরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে অর্থপাচার ও ঘুষ লেনদেনের মতো অভিযোগ আনা হয়েছে।

সৌদি আরবে গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন ১১ জন রাজপুত্র, চারজন মন্ত্রী ও কয়েকজন সাবেক মন্ত্রী। সেই সঙ্গে দেশটিতে এক হাজার ৭০০ এর বেশি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর পরিমাণ ক্রমাগত বাড়ছে বলেও খবরে প্রকাশ।

সৌদি আরবের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিসরে নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অবস্থান জোরদার করার অংশ হিসেবেই এসব পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

গত জুন মাসে চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েফকে বরখাস্ত করে মোহাম্মদ বিন সালমানকে ভবিষ্যত বাদশাহ হওয়ার জন্য মনোনিত করেন তার বাবা বর্তমান শাসক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

সূত্র: আল জাজিরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ