বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

নূর হোসেন আজও আমাদের অনুপ্রেরণা জোগায় : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ‘গণতন্ত্রের কন্ট্রোল সুইচ আওয়ামী লীগের হাতে থাকলে সেটাকে তারা যতই গণতন্ত্র বলুক আসলে এটি গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র। আমরা বহু দল, বহু মতের গণতন্ত্র চাই। গণতন্ত্র অবরুদ্ধ, নিষ্পেষিত, বুটের তলায় অবরুদ্ধ। অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে নূর হোসেন আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।’

শুক্রবার সকালে গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র এই নেতা বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। তবে আমরা নির্দলীয় সহায়ক সরকার চাই, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না।

রিজভী বলেছেন,বিএনপি কি বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে যাচ্ছে-এমন প্রশ্নে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। তবে আমরা নির্দলীয় সহায়ক সরকার চাই, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না।

১৯৮৭ সালের ১০ নভেম্বর এরশাদবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের কর্মসূচিতে বুকে পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে অংশ নিয়েছিলেন নূর হোসেন। পুলিশের গুলিতে তিনিসহ তিনজন সেদিন প্রাণ হারান। সেই থেকেই এই দিনটি নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ