বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ভিডিও কনফারেন্সে মৈত্রী ননস্টপ ও বন্ধনের উদ্বোধন করলেন হাসিনা-মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 

আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হলো ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী দুটি ট্রেন মৈত্রী ননস্টপ ও বন্ধনের। মৈত্রী  ননস্টপ চলবে ঢাকা থেকে কলকাতা রুটে এবং বন্ধন চলবে খুলনা থেকে কলকাতা রুটে।

বেলা পৌনে ১২টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা ও খুলনার মধ্যে সরাসরি চলাচলকারী ট্রেন দ্বিতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের (বন্ধন এক্সপ্রেস) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভিডিও কনফারেন্সে আরো যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পাশাপাশি উদ্বোধন করা হয় ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী ট্রেনের ওয়ানস্টপ সার্ভিসও।

এর আগে সিলেট ও চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেলযোগাযোগে নির্মাণ করা দ্বিতীয় ভৈরব, দ্বিতীয় তিতাস সেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রেন চলাচলের জন্য এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে সেতু দুটি।

অপরদিকে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী ট্রেনের ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন ও কলকাতার রেলওয়ে স্টেশনে কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রমেরও উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানিয়েছেন   এই সুবিধা শুক্রবার থেকে কার্যকর করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ