মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান; ৫ বিদেশিসহ আটক ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পাঁচ বিদেশি সহ ২৬ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট খালেদ মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোহিঙ্গা শরণার্থী শিবিরে বিকেল পাঁচটার পর বাইরের লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে ৪ বৃটিশ ও ১ চীনা নাগরিক সহ ২৬ জন সন্দেহজনক ভাবে ঘুরাফের করার সময় তাদের আটক করে ভ্রাম্যমান আদালত।

পরে ওই পাঁচ বিদেশিকে মুচলেকা দিয়ে ছেডে দেয়া হয়েছে। তবে ১০ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১১ জনকে পুলিশ আটক রেখে জিজ্ঞাসাবাদ করছে।

অভিযানের নেতৃত্বদানকারী কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খালেদ মাহমুদ জানান, আমি রিতিমতো হতবাক হয়েছি, এমন পাহাড়ী এলাকায় এত রাতে বিদেশি নাগরিকদের ঘুরাঘুরি দেখতে পেয়ে। তাদের নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও এত রাতে এখানে অবস্থান করার কথা নয়। '

এসব বিদেশি নাগরিকদের রাতের বেলায় রোহিঙ্গা শিবিরে অবস্থানের কথা সরকারের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও কোনো অনমুতি নেই জানান এডিএম। এমনকি জেলা প্রশাসনের কোনো কর্মকর্তারও নিকট জানা নেই রাতের বেলায় বিদেশি নাগরিকগনের রোহিঙ্গা শিবিরে অবস্থানের কথা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ