মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক : সুমিত্রা মহাজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারেরই নাগরিক। তাদের সন্ত্রাসী বলা হলেও নাগরিক হিসেবে মিয়ানমারকেই স্বীকৃতি দেয়া উচিত।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেমে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) অধিবেশন চলাকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সুমিত্রা মহাজন বলেন, বাংলাদেশের জন্য রোহিঙ্গা বিষয়টি একটি সমস্যা। মিয়ানমারে যে ঘটনা হচ্ছে, সেটা বন্ধ হওয়া উচিত। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। রোহিঙ্গা সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান আমরাও চাই।

তিনি বলেন, মিয়ানমারও আমাদের প্রতিবেশী দেশ, সেখানে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। সে বিষয়টিও আমাদের দেখতে হবে।

প্রসঙ্গত, পহেলা নভেম্বর থেকে ঢাকায় শুরু হয়েছে সিপিএ’র ৬৩তম সম্মেলন। এই সম্মেলনে ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন স্পিকার সুমিত্রা মহাজন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ