বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সব দলকে নির্বাচনে দেখতে চায় কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কানাডার প্রতিনিধিরা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান, যেখানে সব দল অংশগ্রহণ করবে।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে প্রায় এক ঘন্টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় সফররত কানাডিয়ান পার্লামেন্টের প্রতিনিধিরা বৈঠক করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বৈঠকে প্রাণবন্ত আলোচনা হয়েছে। কানাডার ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। তারা সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান।’

এছাড়া রোহিঙ্গা ইস্যু ও চলমান রাজনীতির নানাদিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

কানাডার সংসদ সদস্য ইয়াসমিন রাস্তান্সকির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলে দেশটির সংসদ সদস্য সালমা আতাউল্লাহ জাহ্, থমাস মুলকার, ঢাকায় কানাডিয়ান হাইকমিশনার বেনওয়াট প্রিফনথিন, সমন্বয়ক সৈয়দ শাহ নেওয়াজ মহসিন উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়া ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

এর আগে সকালে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যাননের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ