বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাড্ডায় ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে নাসিম নামে বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নাসিমের বাবার নাম আলী আহমদ। তারা মধ্যবাড্ডার পোস্ট অফিস গলির ৯৭৫ নম্বর বাসায় থাকেন। নাসিম বেসরকারি মানারত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক এসআই বাচ্চু মিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কে বা কারা নাসিমকে ছুরিকাঘাত করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ