বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

জামায়াতের আমির মকবুল আহমদের রিমান্ড স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদের তিন দিনের রিমান্ড স্থগিত করেছে হাইকোর্ট। নিম্ন আদালত তার রিমান্ড মঞ্জুর করেছিল। খবর জাগো নিউজের

তবে হাইকোর্ট তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি মিফতা উদ্দীন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মুহাম্মদ মনির।

গত ৩০ অক্টোবর মতিঝিল থানার নাশকতার একটি মামলায় জামায়াতের আমির মকবুল আহমাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নাশকতার অভিযোগে ২০১৫ সালের মতিঝিল থানায় মামলাটি করেছিল পুলিশ।

গত ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মকবুল আহমাদসহ আটজনকে গ্রেফতার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ