শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার ছাত্র খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়ার (বড় মাদরাসা) ছাত্র হৃদয় (২৫) কে খুন করেছে দৃর্বৃত্তরা।

রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হৃদয় একই এলাকার ইউনূস মিয়ার ছেলে। তিনি গত বছর জেলা সদরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় গতবছর কিতাব বিভাগে পড়তেন।

এ ঘটনায় রাহাত (১৮) ও জুনায়েদ (১৮) নামে অপর দুই যুবকসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পূর্বমেড্ডা এলাকার মাজেদ আলীর ছেলে ছিব্বাতুল্লার নেতৃত্বে কয়েকজন যুবক হৃদয়কে বাড়ি থেকে স্কুল-মসজিদের সামনে ডেকে আনে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছিব্বাতুল্লা ধারালো ছুরি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে। এসময় রাহাত ও জুনায়েদসহ আরো কয়েকজন এগিয়ে এসে হৃদয়কে বাঁচানোর চেষ্টা করলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়।

তবে কী কারণে তাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে সেটি স্পষ্ট জানা যায়নি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ জানান, হৃদয়ের বুকে দুটি ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তার মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ