শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

দিনাজপুরে পিকআপের চাপায় নিহত ৪, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। একটি পিকআপ ভ্যান অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনার শিকার হন তারা।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ জানান, নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে দুটি অটোরিকশায় একদল পুণ্যার্থী কান্তজির মন্দিরে রাশ মেলায় যাচ্ছিল। পথে শালবন এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান দুই অটোকেই চাপা দেয়। এতে অটো দুটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ নিহত হয়। এতে আহত হয় সাতজন।

ওসি আরো জানান, আহতদের উদ্ধার করে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ