বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

এ মাসেই হবে ষোড়শ সংশোধনীর রায়ের উপর রিভিউ আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এ মাসেই বিতর্কিত ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের বাতিল চেয়ে রিভিউ আবেদন করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, রিভিউয়ের প্রস্তুতি চলছে। এ মাসেই রিভিউ আবেদন করা হবে।

বেলা ১১.৪৫ মিনিটে শুরু হয়ে বৈঠকটি শেষ হয় দুপুর ২টায়।

বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, একরামুল হক টুটুল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, মাসুদ হাসান চৌধুরী, খন্দকার দিলিরুজ্জামান, অমিত তালুকদার, সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রিভিউয়ের বিষয়ে বিভিন্ন আইনগত দিক নিয়ে পর্যালোচনা করা হয় বৈঠকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ