বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

যশোরে ছাত্রী মেস থেকে অর্ধশতাধিক বোমা উদ্ধার, অভিযান অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যশোরের এমএম কলেজের দক্ষিণ গেট এলাকার একটি ছাত্রী মেস থেকে অর্ধশতাধিক বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এখনো পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

এর আগে, গত মাসের শেষের দিকে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওই বাড়ি তল্লাশি চালিয়ে গ্রেনেডের ৩০টি খোল, ৫০টি সুইচ, পিস্তলের দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, বোমা তৈরির জেল ও ১০ লিটার রাসায়নিক, আধাকেজি পেরেকে, চারটি ছোরাসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয়।

এছাড়াও, গত বছরের ১ অক্টোবর যশোরের চৌগাছায় বোমা তৈরি করার সময় বিস্ফোরিত হয়ে মিন্টু (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মী আহত হন। তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা গ্রামের কবীর হোসেনের ছেলে। আহত অবস্থায় পুলিশ তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন ১১ টার দিকে মিন্টু ও তার ভাই রকিব নিজেদের বাড়িতে ঘরের মধ্যে বসে বোমা তৈরী করছিল। এ সময় অসাবধানতাবশত বিস্ফোরিত হয়ে গেলে তারা দুই ভাই আহত হয়। এ খবর জানতে পেরে পুলিশ মিন্টু ও রাকিবকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মিন্টুকে আটক করা হয়েছে। রাকিবকে আটক করা হয়নি।

এলাকার বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা-কর্মী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই মিন্টু ও রাকিব বেপরোয়া জীবনযাপন শুরু করে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ