শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

মোবাইল চুরির অভিযোগে ৪ বছরের শিশুকে বস্তায় ভরে নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল চুরির অভিযোগে পিয়াস নামে চার বছরের এক শিশুকে বস্তায় ভরে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

১ নভেম্বর বুধবার রাতে বামনী ইউনিয়নের কচিকাঁচা নিকেতনের পাশে এ ঘটনাটি ঘটেছে। পিয়াস ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়ার হাটের বাসিন্দা সোহেলের ছেলে।

রাত ১০টার দিকে গুরুতর অবস্থায় ওই শিশুকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুর বাবা সোহেল জানান, সন্ধ্যায় বাড়ির সামনে থেকে রাকিব তার ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে বস্তায় ভরে নির্যাতন করে।

এরপর এক পর্যায়ে শিশুটিকে খালে ফেলে দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়। সে সময় পিয়াসের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাকিব পালিয়ে যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাটি শুনেই পুলিশ সেখানে যায়। তবে রাকিব পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষে থেকে এখনও অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ