বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

প্রসঙ্গ স্বীকৃতি : ৫ বোর্ডের ৪ সিদ্ধান্তে যা আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল হাইআতুল উলআ লিল জামিয়াতিল কওমিয়ার সদস্য পাঁচ বোর্ডের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পাঁচ বোর্ডের শীর্ষ দায়িত্বশীলগণ ৪টি সিদ্ধান্তের ব্যাপারে এক হয়েছেন।

ইত্তেহাদুল মাদারিসের মহাসচিব আল্লামা আবদুল হালিম বোখারি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে নিম্মেক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

১. সভার সকল সদস্য ঐক্যমত পোষণ করেন যে বিগত ১০ই ডিসেম্বর ২০১৬ইং তারিখে দারুল উলুম মঈনুল ইসলামা হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত ‘শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে মাদারিসে কওমিয়ার স্বতন্ত্র বৈশিষ্ঠ ও স্বকীয় অবস্থান বজায় রেখে কোনরূপ সরকারি কর্তৃপক্ষ ও কমিশন গঠন এবং নিয়ন্ত্রণ ছাড়া কওমি শিক্ষা পদ্ধতি, সিলেবাস ও মাদরাসা পরিচালনায় যে কোনরূপ প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপ ছাড়া কাওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিসের সনদ ইসলামিয়াত ও আরাবিয়াতের উপর এম.এ-এর মান প্রদান করা হলে সনদের মান গ্রহণের উপর একমত পোষণ করেন’’ এর উপর ঐক্যমত ও অটল থাকবেন। এর পরিপন্থী কোন কিছু মেনে নিবেন না।

২. মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে, ‘আপনারা যে কারিকুলাম ও নীতি প্রনয়ণ করবেন তার উপর ভিত্তি করেই আমরা সনদের মান দিব’এর উপর আমরা অটল থাকব।

৩. দারুল উলুম দেওবন্দের উসূলে হাস্তেগানা’ তথা অষ্ট মৌলনীতির আলোকে আমরা সনদের মান চাই। এর বিপরীত কোন কিছু আমরা গ্রহণ করব না।

৪. উপরোক্ত বিষয় ও অন্যান্য বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ বৃহস্পতি বার সকাল ১০.০০ টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আল্লামা আবদুল হালিম বোখারি।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক ব্যতীত অন্য পাঁচ বোর্ড হলো,  ১. ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ।

২. তানযীমুল মাদারিসিল কাওমিয়া বাংলাদেশ।

৩. বেফাকুল মাদারিসিল ইসলামিয়া গওহরডাঙ্গা।

৪. আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম সিলেট।

৫. জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ।

বেফাক ছাড়া ৫ বোর্ডের আলাদা বৈঠক; প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ