শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

হাতিয়ায় ইসলাম নিয়ে কটূক্তি করায় শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে দেবব্রত দাস নামে এক শিক্ষককে আটক করা হয়েছে। নোয়াখালীর হাতিয়া পৌরসভা থেকে তাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাতিয়া উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

বুধবার সকালে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করে।

আটক দেবব্রত দাস হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সুবল দাসের ছেলে। সে স্থানীয় চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের কাব্যতীর্থ (হিন্দু ধর্ম) বিষয়ের সহকারী শিক্ষক।

পুলিশ জানায়, দেবব্রত দাস তার নিজের ফেসবুক আইডিতে গত ১৫ ও ২৮ অক্টোবর দুই দফা ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মে নারী অধিকার নিয়ে কটুক্তিপূর্ণ উক্তি পোস্ট করেন।

বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা এ ঘটনার প্রতিবাদ করে।

এর আগে ৩১ অক্টোবর দুপুরে স্থানীয় চৌমুহনী বাজারে শিক্ষক দেবব্রত দাসকে দ্রুত আটক ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান শিকদার জানান, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় আটক শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ