শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

‘১৫ কোটি মুসলিম জাগলে ভারত মুক্তি পাবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি ভারত সরকারের পশ্চিমা প্রীতি ও রাজনৈতিক দমনের তীব্র সমালোচনা করে বলেছেন, সরকার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের পরিবেশকে বিষিয়ে তোলা হচ্ছে।

তিনি বলেন,  দেশের ১৫ কোটি মুসলিম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে ভারত মুক্তি পাবে।

আজ ভারতের নয়া দিল্লি মহাত্মা গান্ধি স্টেডিয়ামে জমিয়তে উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সম্মেলনে বার্ষিক রিপোর্ট প্রদানের সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মুসলিম যেখানে থাকবে সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।১৫ কোটি মুসলিম অত্যাচারের বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায় তবে ভারতে কোনও অন্যায় থাকবে না।’

তিনি বলেন, সরকার দেশের মৌলিক বিষয়ে তাদের ব্যর্থতা ঢাকতে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।

মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি বলেন, ভারতের ভয়ের রাজনীতি চলতে দেয়া হবে না। আমরা কাউকে ভয় দেখাই না, কাউকে ভয় পাইও না। আমরা সাম্প্রদায়িক রাজনীতিকে ঘৃণা করি। সরকার সমাজে ঘৃণা ছড়াচ্ছে। একদল মুসলিম তার উত্তর দেয়ার চেষ্টা করছে। তাদের ফাঁদে পা দিয়ে তারা মূলত মুসলমানের ক্ষতি করছে।

তিনি বলেন, মুসলমানের শত্রু-মিত্র চিনতে হবে। বন্ধুরূপী শত্রুদের থেকে নিজেদের ভবিষ্যত রক্ষা করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ