সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোহিঙ্গাদের ৭১ হাজার একর জমির পাকা ধান কাটতে শুরু করেছে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইনে রোহিঙ্গাদের রেখে আসা পাকা ধান কেটে নিচ্ছে মিয়ানমার সরকার। অঞ্চলটি এখন পুরোপুরিই জনমানবশূন্য। খবর এএফপির

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশে পালিয়ে যাওয়া ৬ লাখের বেশি রোহিঙ্গার রাখাইনে ফেরা অনশ্চিত। কারণ মিয়ানমার সরকার এখনো রোহিঙ্গাদের ফেরানোর কোনো চাপে বা প্রস্তাবে কান দেয়নি।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের রাখাইনে উগ্র বৌদ্ধদের সহযোগিতায় মিয়ানমার সেনাবাহিনী সেখানে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ চালায়। এর ফলে ৬ লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে চলে আসে।

রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, শনিবার রাখাইনের মংডুর ৭১ হাজার একর জমির ধান কাটতে শুরু করেছে সরকার। এসব এলাকায় রোহিঙ্গাদের অস্তিত্ব এখন বিলীন।

মংডু কৃষি বিভাগের প্রধান কর্মকর্তা থেইন ওয়েই বলেন, আমরা আজ থেকে মিও থু জি গ্রামের জমি থেকে ধান কাটতে শুরু করেছি। আমরা বাঙালিদের কিছু ধানক্ষেত কাটতে যাচ্ছি; যারা বাংলাদেশে পালিয়েছেন। বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারের রোহিঙ্গাদের অবৈধ বাংলাদেশি অভিবাসী হিসেবে ডাকা হয়।

মিয়ানমার আকারে ইঙ্গিতে এটা স্পষ্টই বলছে, রোহিঙ্গাদের যা ছিল সেগুলো তাদেরই। এগুলো আর রোহিঙ্গাদের কখনোই ফেরত দেয়া হবে না।

‘নেতৃত্বশূন্য রাখাইনে রোহিঙ্গাদের ফেরত নয়, তুরস্কের মতো বৈদেশিক মুদ্রা অর্জনে কাজে লাগানো যায়’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ