বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগণ দিশেহারা : বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সরকার বাজার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

তারা বলেছেন,  দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। সাধারণ মানুষ তাদের পারিবারিক ব্যয় মিটাতে আজ দিশেহারা। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্রের দাম। অথচ সরকার এ বিষয়ে নির্বিকার।

আজ  জামিয়া রাহমানিয়া মিলনায়তনে অনুষ্ঠিত দুইদিনব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ মজলিসের সমাপনী অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, বিনাভোটে নির্বাচিত সরকারের জনগণের নিকট কোনো দায়বদ্ধতা নেই। জাতির এ সংকট নিরসনে খেলাফত রাষ্ট্রব্যবস্থাই কমাত্র সমাধান।

সংগঠনের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূরের পরিচালনায় প্রোগ্রামে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন, অভিভাবক পরিষদের সদস্য মাওলানা মুফতি হিফজুর রহমান, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলী, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা নিয়ামতুল্লাহ, মুহাম্মদ আব্দুর রহীম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ