বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা; যুবদল নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামি যুবদল নেতা বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ত্র উঁচিয়ে ভিড়ের মধ্য থেকে পালানোর সময় কলারোয়া যুবদল নেতা আবদুল কাদের বাচ্চু ওরফে বাচ্চুকে আটক করে গনপিটুনির পর পুলিশে সোপর্দ করেছেন যুবলীগ নেতাকর্মীরা।

আটককৃত আব্দুল কাদের বাচ্চু পৌর সদরের তুলশীডাঙ্গা গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে। তিনি দুটি মামলার চার্জশীটভূক্ত আসামি।

এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে পাঁচটি নাশকতার মামলা ও সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দল সম্পাদক আমানুল্লাহ আমান হত্যা মামলা।তাকে শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা ও সরকার উৎখাতের গোপন বৈঠক করার দায়ে বাচ্চুর বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কলারোয়া থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ