বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

প্রশাসনকে দুর্নীতি মুক্ত করতে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে; মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফরিদপুরে কর্মরত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার ব্যাংক একাউন্টে সাড়ে ৮ কোটি টাকা জমায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল- মাদানী।

গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মাদানী প্রশাসনকে দুর্নীতি মুক্ত করতে কঠোর শাস্তির ব্যবস্থা করার আহবান জানিয়ে বলেন, এত বিপুল পরিমাণ টাকা মাত্র ৪ বছরে কিভাবে অর্জন করেছেন দেশবাসী জানতে চায়। সুভাষ চন্দ্র সাহা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এত বিপুল  টাকার মালিক হয়েছে।

তাই সুভাষ চন্দ্র সাহাসহ দুর্নীতিবাজ সকল সরকারি চাকুরীজীবীকে কঠোর শাস্তি দিতে হবে এবং তাদেরকে সরকারি চাকুরী থেকে বরখাস্ত করতে হবে।

এসময়, সভায় উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ও মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি আরো বলেন, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না থাকায় জাতি দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত। ইসলাম কায়েম করে সন্ত্রাস, দুর্নীতির মুলোৎপাটন করতে হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, আলহাজ্ব আব্দুর রহমান প্রমুখ।

 

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ