বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

নোয়াখালীতে দাওয়াতুল হকের দিনব্যাপী ইজতেমা চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহত্তর নোয়াখালী জেলার মজলিসে দাওয়াতুল হকের উদ্যোগে মিরওয়ারিসপুর হোসাইনিয়া মাদরাসায় শুরু হয়েছে দিনব্যাপী ইজতেমা।

২৫ অক্টোবর বুধবার সকালে শুরু হয় ইজতেমা। ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলবে রাত পর্যন্ত।

ইজতেমায় উপস্থিত আছেন মজলিসে দাওয়াতুল হকের আমির ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এবং মারকাজুশ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ।

এছাড়াও নোয়াখালীর আলেম উলামাগণ ইজতেমায় উপস্থিত রয়েছেন।

দিনব্যাপী এ ইজতেমায় মাদরাসার ছাত্র শিক্ষকের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ইজতেমায় আজান, নামাজ ও ইসলামের মৌলিক বিষয়াবলী নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মেহমানগণ। দিনশেষে বাদ ইশা মহিউস সুন্নাহ আল্লামা মাহমদুল হাসানের বিশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।

ছবি বিষয়ে দেওবন্দের ফতোয়াটি সময়োপযোগী: আল্লামা মাহমুদুল হাসান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ