শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারে দুটি সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠন ও কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের লক্ষ্যে এ সমঝোতা হয়েছে।

মিয়ানমারের রাজধানী নেপিদোতে আজ মঙ্গলবার বাংলাদেশ- মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই স্মারক সই হয়। খবর এনটিভির।

সমঝোতা স্মারকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠন করার কথা বল হয়েছে।

রোহিঙ্গা সংকটের মধ্যে সীমান্ত নিরাপত্তা নিয়ে মিয়ানমারের রাজধানীতে মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স-এর কনফারেন্স রুমে মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী কিয়ো সোয়ে অংশ নেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়া হয়েছে বলে উল্লেখ করে তাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানান।

আগামীকাল মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

এর আগে, নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সচিব পর্যায়ের বৈঠকও হয়েছে। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন। মিয়ানমারের ১৬ সদস্যের দলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্রসচিব ইউ টিন মায়েন্ট।

রোহিঙ্গা সংকটের মধ্যে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার মিয়ানমার পৌঁছায়। তাঁর সঙ্গে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ