শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আমিরাতের রোড ক্লিনারের কুরআন তেলাওয়াতে মুগ্ধ পথচারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

সংযুক্ত আরব আমিরাতের ‘রাস আল-খাইমাহ’ শহরে রোড ক্লিনারের কাজ করেন পাকিস্তানের গোলাম সাব্বির। রাস্তা ঝাড়ু দেয়ার সময় তিনি চুপ থাকেন না। কাজের ফাঁকে ফাঁকে কুরআন তেলাওয়াত করেন।

বেশ হৃদয়গ্রাহী ও মনোমুগ্ধকর তেলাওয়াত তার। সুললিত কণ্ঠে তেলাওয়াত করে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছেন ইতিমধ্যে। তার তেলাওয়াত শুনে পথচারীরা মুগ্ধ হয়ে তার তিলাওয়াতকৃত একটি ভিডিও সামাজিক নেটওয়ার্কে আপলোড করেছে।

রাস আল-খাইমাহের অধিবাসীরা এ ব্যাপারে বলেছেন, আমরা শহরে ঘুরে বেড়াচ্ছিলাম। হটাত করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পাই। তেলাওয়াতকারীকে খুঁজে দেখি তিনি পাকিস্তানের নাগরিক। আমিরাতে তিনি রোড ক্লিনারের কাজ করেন।

অপর এক ভিডিও ক্লিপে গোলাম সাব্বির তার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করার পর সুমধুর কন্ঠে আজান দিয়েছেন। সামাজিক নেটওয়ার্কে ভিডিওটি প্রকাশ হওয়ার পর আমিরাতের নাগরিকগণ গোলাম সাব্বিরকে খুঁজে বের করে বুঝতে পারেন, ৪০ বছর বয়সী গোলাম সাব্বির পাকিস্তানের নাগরিক।

পূর্বে তিনি মসজিদের মুয়াজ্জিন এবং পেশ ইমাম হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তার আবেদন বাস্তবায়িত হয়নি।

রাশ আল খাইমাহ শহরের পাবলিক সার্ভিসেস অফিস এই পাকিস্তানীর ব্যাপারে বলে: বর্তমানে গোলাম সাব্বির বর্জ্য ব্যবস্থাপনার বিভাগে নিয়োজিত রয়েছেন এবং সেখানে তিনি রোড ক্লিনারের কাজ করছেন।

রাস আল খাইমাহ নগরবাসীরা সামাজিক নেটওয়ার্কে গোলাম সাব্বিরকে সম্মাননা প্রদর্শন এবং তার প্রতিভাকে ধরে রাখা এবং উন্নতি করার জন্যও বিভিন্ন কোরআন প্রতিযোগিতার তার অংশগ্রহণ করানোর ব্যাপারে বিভিন্ন সংস্থার নিকট আহ্বান জানিয়েছে।

সূত্র : আল খলীজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ