বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

রাজনৈতিক বিজয়ের পূর্বশর্ত সাংস্কৃতিক বিজয়: মুসা আল হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের আহমদ প্রকাশনের ব্যবস্থাপনায় ‘সমকালীন চ্যালেঞ্জ মুকাবেলায় আলেমদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা গতকাল ২১ অক্টোবর' শনিবার বেলা দু'টায় পটিয়া নোঙর রেস্তোরায় অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য খ্যাতিমান কবি মুসা আল হাফিযকে ‘সাহিত্য সম্মাননা’ দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ হাবীবুল্লাহ, বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক মাওলানা খন্দকার মুহাম্মদ হামীদুল্লাহ, আহমদ প্রকাশনের সত্ত্বাধিকারী মাওলানা জাহিদুল ইসলাম জিহান, মাওলানা সাজ্জাদ কাসেমী, কবি আলাউদ্দিন কবির, মিনহাজ উদ্দীন, সাঈদ হোসাইন, ইযাযুল হক, হাসান রাব্বি, জামিয়া ইসলামিয়া পটিয়ার কিছু নবীন লেখকসহ আরো অনেকেই৷

আলোচকগণ উলামায়ে কেরামকে যুগসচেতন হবার তাগিদ দেন৷ ইতিহাস থেকে দূরে সরে যাওয়ায় উম্মাহর কী পরিমাণ ক্ষতি হয়েছে তা সবিস্তারে বর্ণনা করেন৷ বর্তমান কওমি সিলেবাসে ইতিহাসের যথেষ্ট চর্চা না থাকায় দুঃখ প্রকাশ করেন তারা৷ নতুন প্রজন্মের মধ্যে ইতিহাসের গভীর অধ্যয়ন কিভাবে আসতে পারে তার সংক্ষিপ্ত দিকনির্দেশনাও এতে প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কবি মুসা আল হাফিজ বলেন, দ্বীনি দায়িত্ব ও কর্তব্যবোধ না থাকলে লাখলাখ সৈন্য ও অস্ত্র থাকলেও বিজয় সম্ভব নয়৷ তিনি অতীতের ইতিহাস থেকে টুকরো কয়েকটি ঘটনা তোলে ধরে বলেন, মিসর, বাগদাদ, ভারত উপমহাদেশে মুসলমানদের বিজয় ঘটেছিলো দ্বীনি দায়িত্ববোধসম্পন্ন মাত্র একেকজন ব্যক্তির মাধ্যমে৷

তিনি আরো বলেন, সাংস্কৃতিক বিজয় রাজনৈতিক বিজয়ের পূর্বশর্ত৷ এজন্যে তিনি আলেমদের সাংস্কৃতিক শক্তি অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেন এবং প্রত্যেককেই সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী ভূমিকা পালনের জন্য এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১২টি নতুন বই প্রকাশ করবে আহমদ প্রকাশন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ