শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মদিনা শহরে ৪০০ রহস্যময় বস্তুর সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বের অধ্যাপক ডেভিড কেনেডি সৌদি আরবের মদিনা শহরে ৪০০ রহস্যময় বস্তুর সন্ধান পেয়েছেন। যা দেখতে দেয়াল বা দরজাসদৃশ।

এগুলো মদিনা শহর থেকে উত্তরে হারাত খায়বার অঞ্চলে রয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো ৯ হাজার বছর আগের কোনো নিদর্শন। এগুলোর নাম দেয়া হয়েছে গেটস।

গুগল আর্থের ম্যাপিং সেবা ব্যবহার করে ওই দেয়ালগুলো খুঁজে পেয়েছেন ডেভিড কেনেডি।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেন্ডেন্টের খবরে বলা হয়, এর আগেও মধ্যপ্রাচ্যের সিরিয়া ও ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে এই ধরনের রহস্যময় দেয়াল পাওয়া গেছে। সেগুলো স্যাটেলাইট থেকে দেখলে দরজার আকৃতির মনে হয়।

তবে কী উদ্দেশে ওই দেয়ালগুলো তৈরি করা হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি। আরবের স্থানীয় বেদুইনদের কাছে সেগুলো ‘প্রাচীন মানুষের কাজ’ নামে পরিচিত।

এ বিষয়ে অধ্যাপক কেনেডি জানান, সৌদি আরবে খুঁজে পাওয়া নতুন এই দেয়ালগুলো আগেরগুলোর থেকে অনেকটাই আলাদা। এগুলোর আকৃতি ১৩ মিটার থেকে শুরু করে এক কিলোমিটার পর্যন্ত। সেগুলোর কয়েকটা আবার আগ্নেয়গিরির চূড়ায় অবস্থিত।

কেনেডি আরো বলেন, ‘দরজা’ ছাড়াও কিছু রহস্যময় আকৃতির দেয়াল পাওয়া গেছে। স্থানীয়ভাবে সেগুলো ‘কাইটস’ বা ঘুড়ি নামে পরিচিত।

ধারণা করা হচ্ছে, সেগুলো বিভিন্ন প্রাণী ধরার ফাঁদ হিসেবে ব্যবহার করা হতো। রহস্যময় এই স্থাপত্যগুলো ‘নিওলিথিক’ যুগের বলেই ইশারা করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ