বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

৩ মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চিকিৎসা শেষে তিন মাস পর ঢাকায় পৌঁছলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি।

তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এদিকে বাইরে বিএনপি নেতা-কর্মীদের অবস্থানের কারণে বিমানবন্দর সড়কে দেখা দেয় যানজট।

এসময়, বিমানবন্দরের ভেতরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়ারপারসনকে স্বাগত জানান।তবে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বাইরে অবস্থান করছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা করেন তিনি। সেখানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ হাজারও নেতাকর্মী বিদায় জানান খালেদা জিয়াকে।

চিকিৎসার জন্য লন্ডনে তিন মাসের বেশি সময় অবস্থান করলেও রাজনৈতিকভাবে খালেদা জিয়ার এ সফরের গুরুত্ব রয়েছে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েই বিএনপি চেয়ারপারসন দেশে ফিরলেন- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ