বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

৩৬তম বিসিএস ফল প্রকাশ; ক্যাডার পেলেন ২ হাজার ৩২৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩৬তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার বিকালে প্রকাশিত এ ফলাফলে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট ৫ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার জন্য এর মধ্যে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ২ হাজার ৩২৩ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৯২ জন, পুলিশে ১১৭ জন, ট্যাক্সে ৪২ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, স্বাস্থ্যে ১৮৭ জন, কৃষিতে ৩২২ জন, বিভিন্ন শিক্ষা ক্যাডারে ৯৯৬ জনসহ অন্যান্য ক্যাডারে বাকীরা নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। এছাড়া টেলিটকের মাধ্যমে PSC36 Registration Numnber Send to 16222 নম্বরে এসএমএস পাঠালে ফলাফল পাওয়া যাবে। উদাহরণ: PSC 36123456 Send to 16222


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ