বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

মিথ্যা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সরকার পরিকল্পিতভাবে এমনটি করেছে।

মঙ্গলবার সকালে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন করে জাসাস। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী।

এসময় বিএনপির এই নেতা বলেন: পালানোর অভ্যাস সরকারি দলের প্রধানের আছে, খালেদা জিয়ার পালিয়ে যাওয়ার স্বভাব নেই। তার দেশে ফেরার ঠিক আগ মুহূর্তে পরিকল্পিতভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। কিন্তু কোন মামলা বা গ্রেফতারি পরোয়ানা দিয়ে বেগম খালেদা জিয়াকে দুর্বল করা যাবে না।

তিনি আরও বলেন: সরকারি দলের নেতারা অপপ্রচার করে বলেছে, বেগম জিয়া নাকি বিদেশে বসে ষড়যন্ত্র করেছেন। এসকল অপপ্রচার ও মিথ্যাচারকে বিদীর্ণ করে বুধবার জনগণের নেত্রী জনগণের কাছে ফিরে আসছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ