মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০ মায়ের স্নেহ, তারপর বিচ্ছেদের বেদনা সড়ক ও বাঁধ সুরক্ষায় বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বহু ছেলের সঙ্গে প্রেম; মেয়েকে গলা টিপে হত্যা করলেন বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মাদুরাইয়ে গত ৭ ডিসেম্বর অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় দশম শ্রেণির এক ছাত্রীর।

মেয়েটির পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, দশম শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে সে।

কিন্তু মাদুরাইয়ের সরকারী হাসপাতালে ময়নাতদন্তের পর সামনে আসে আসল ঘটনা। জানা যায়, বিষক্রিয়ায় নয়, শ্বাসরোধের ফলে মেয়েটির মৃত্যু হয়েছে। এর পরই মেয়েটির বাবা-মা পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেন।

জেরার মুখে নিহত ছাত্রীর বাবা-মা জানান, গ্রামের বহু ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল তাঁদের মেয়ে। এতে পরিবারের বদনাম হচ্ছিল। অনেক বুঝিয়েও ফল হয়নি। তাই পরিবারের সম্মান বাঁচাতেই মেয়েকে খুন করার সিদ্ধান্ত নেন তাঁরা। এর পরই নিহতের বাবা-মা’কে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত অভিযুক্তদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ