সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

টেকনাফে ফের নৌকাডুবি, ৫ লাশ উদ্ধার, নিখোঁজ অনেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফের রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটল টেকনাফে। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপে পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নৌকাডুবির এ ঘটনায় শিশুসহ পাঁচ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ১৫-২০ জন।

স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে কমপক্ষে ৩৫ জন রোহিঙ্গা বহন করে শাহপরীর দ্বীপে আসছিল নৌকাটি। এ সময় পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে চার শিশু ও এক নারীর মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৫-২০ জন।

স্থানীয় ইউপি সদস্য নূরুল আমিন জানান, দিবাগত রাতে নৌকাডুবির খবর পেয়েছেন। এরপরই স্থানীয়রা সমুদ্র থেকে সাতজনকে উদ্ধার করেছে। অন্যরা সাঁতরে পার হয়েছে। পরে শিশুসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

১ লাখ ৩৭ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ