শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বিশ্ব ইজতেমা ১২ জানুয়ারি; অংশ নিতে পারবে রোহিঙ্গারাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৮ সালের বিশ্ব ইজতেমার ১ম পর্ব শুরু হবে ১২ জানুয়ারি।  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জানুয়ারি ১২ থেকে ১৪ প্রথম পর্ব এবং ১৯ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

সোমবার বিশ্ব ইজতেমা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত আইনশৃংখলা বাহিনীর বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশিরা যেভাবে ইজতেমায় অংশ নেয় সেভাবে রোহিঙ্গারাও অংশ নিতে পারবে।

তিনি বলেন, ইজতেমার এই পুরো সময় যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। বিদেশিদের জন্য আর্চওয়েসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবছর জানুয়ারিতে সুবিধাজনক সময়ে শুরু হয় দুই পর্বের বিশ্ব ইজতেমা। ইজতেমায় সারাদেশের ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এছাড়াও বিদেশি মেহমানরাও এতে সমানভাবে অংশ নিয়ে থাকেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ