সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোহিঙ্গা শরণার্থীদের পাশে এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরাকানে বৌদ্ধ ও সেনা কর্তৃক গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সেবায় পাশে রয়েছে এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন।

সেবাভিত্তিক এ সংগঠনটি আট দফায় পাঁচ হাজারের বেশি মানুষকে খাদ্য সামগ্রীসহ অর্থ ও প্রয়োজনীয় আসবাব পত্র দিয়েছে।

চট্টগ্রামভিত্তিক সেবাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমে দীন শায়খ মাওলানা হুসাইন মুহাম্মদ শাহজাহান।

প্রতিষ্ঠানটি বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠিসহ শিক্ষাক্ষেত্রে অনেক অবদান রেখেছে। সহস্রাধিত মসজিদ, মাদরাসা, মক্তব ও এতিমখানা নির্মাণ করেছে। সে ধারাবাহিকতায় অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

মাওলানা হুসাইন মুহাম্মদ শাহজাহান কুয়েত প্রবাসী একজন দক্ষ আলেম, শিক্ষক, গবেষক ও দাঈ। কুয়েতের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয় তার বয়ান। শত ব্যস্ততা সত্ত্বেও বাংলাদেশের অসহায় মানুষেদের কথা ভুলেন না।

জানা যায়, ঈদের পর থেকে উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মঝে ত্রাণ কার্যক্রম শুরু করে এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন। এ পর্যন্ত আট দফায় পাঁচ হাজার পরিহারের খাদ্য সরঞ্জাম ও বস্ত্র বিতরণ করেছে। দিয়েছে প্রয়োজনীয় অন্যান্য উপকরণও।

তাৎক্ষণিক প্রয়োজনীয় খাদ্য বস্ত্র ছাড়াও সংগঠনটি সেখানে স্থায়ীভাবে স্থাপন করেছ প্রায় একশ নলকূপ, বিশটি টয়লেট, নামাজ আদায়ের জন্য একটি মসজিদ।

মাওলানা মামুনের অনন্য আবিষ্কার; কৃত্রিম উপায়ে ধান চাষ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ